মোহনপুরে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে নতুন করে পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ইউনিয়নবাসী। শুক্রবার (১৬ জুন) সকাল ১০টায় এ মানববন্ধন করেন স্থানীয়রা। মানববন্ধনে এলাকাবাসী প্রতিবাদ করে বলেন, এ ইউনিয়নের মানুষের নিরাপত্তার স্বার্থে ইতোমধ্যে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে। ঐ ফাঁড়ির সদস্যরা ইউনিয়নের ৭টি চরের মানুষের সার্বিক সহযোগিতা ও জানমালের নিরাপত্তায় কম-বেশি দায়িত্ব পালন করে আসছে।
এখন ব্যাক্তিবিশেষ চরের মানুষের উপরের জুলম নির্যাতন ও লুটাপটসহ সম্পদহানীর মতো ব্যাক্তিস্বার্থ চারিতার্থ করার জন্য নতুন ফাঁড়ি স্থাপনের পাঁয়তারা করছে। যা স্থানীয় মানুষ মেনে নিবে না। কারণ ঐ ব্যাক্তি মূলত স্থানীয় বাসিন্দাদের চরের ফসল, গবাদি পশু, খাস জমিসহ অনান্য সম্পদের উপর ব্যাক্তি আক্রোশসহ জুলমবাজির উদ্দেশ্যই পুলিশ প্রশাসনকে ব্যবহার করতে চায়। যা পুলিশ প্রশাসনের ভাবমূর্তির জন্য হুমকি হয়ে দেখা দিবে।
মানববন্ধনের সব শ্রেণি-পেশার মানুষ একটাই দাবি- স্থানীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নিবেন। অন্যথায় সাধারণ মানুষ ঐ ব্যাক্তিবিশেষের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। যা আইন-শৃঙ্খলা বিঘœ সৃষ্টি করতে পারে।
গতকালের মানববন্ধনে অংশ নেন বাহেরচর, চরওয়েবস্টার, বাহারকান্দি, দিয়ারাচর, বোরোচর, চরঈদ্রিস ও নাপিতমারা চরের সর্বসাধারণ।

১৭ জুন, ২০২৩।