শরীয়তপুরের কৃতী সন্তান ইমা প্রধানমন্ত্রী স্বর্ণপদকে ভূষিত


শরীয়তপুর ব্যুরো
শরীয়তপুরের কৃতী সন্তান ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী ইসরাত জাহান ইমা প্রধানমন্ত্রী স্বর্ণপদকে ভূষিত হয়েছেন। গত ২৬ ফেব্রুয়ারি সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পদক গ্রহণ করেন ইসরাত জাহান ইমা। এসময় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঐদিন সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭২ জন মেধাবী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক প্রদান করা হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী স্বর্ণ পদকপ্রাপ্ত ইসরাত জাহান ইমা শরীয়তপুর জেলার সখিপুর থানার সম্ভ্রান্ত বেপারী বাড়ির সন্তান। দুই বোনের মধ্যে সে বড়। তার বাবা শরীয়তপুর জেলার সখিপুর থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল বেপারী। ইমার দাদা সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম ইউনুস বেপারী।