
মাহফুজ মল্লিক :
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান।
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, মতলব সামাজিক উন্নয়ন ফোরামের সভাপতি আনিচ্ছুজ্জামান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্লাহ ছায়েদ, মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।
সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
