
গতকাল বৃহস্পতিবার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান। -ইল্শেপাড়
প্রেস বিজ্ঞপ্তি :
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শাহতলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম দুলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আ. আজিজ খান বাদল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহ আলম নানু মিজি, সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, সম্মানিত সদস্য শাহ আলম মিয়া, ইসমাইল মাস্টার, আইয়ুব মিজি, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব ইব্রাহিম খলিল লিটন, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন (জাকির) পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জসিম বেপারী, শাহজাহান হাওলাদার, বাসুদেব বর্ধন, হানিফ মিজি, মিজান গাজী, জাহাঙ্গীর গাজী, হুমায়ুন মাস্টার, সিদ্দিক বরকন্দাজ, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজা বেগম, যুব লীগের আহ্বায়ক ফারুক বেপারী, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সিহাব সুমন, ছাত্রলীগের সভাপতি মামুন আল হাসান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মশিউর রহমান মিষ্টু, এবায়েদুল্লাহ হাজী, মোস্তফা হাওলাদার, ফারুক ক্বারী, কাজল তপাদার, হাফেজ রুহুল আমিন, দেলোয়ার হোসেন দুলু, মমিন পাটওয়ারী ও তাজুল ইসলাম পাঠান প্রমুখ।
সভা পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ. হান্নান খান মিলন। সভায় প্রত্যেকটি ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের জন্য কমিটি গঠন করা হয়।
