সাচারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

এম. সাইফুল মিজান
কচুয়ার সাচার বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। গত শুক্রবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাচার বাজারের আকবর মোটর সাইকেল গ্যারেজ থেকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, আকবরের মোটর সাইকেল গ্যারেজ থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পরে। সংবাদ পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে আ. হালিম সরকারের হোমিওপ্যাথিক দোকান, আলী আকবরের মোটর সাইকেল গ্যারেজ, সাইফুল ইসলামের ধানের আড়ৎ, মো. রিপনের কলার আড়ৎ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এ অগ্নিকাণ্ডের ফলে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

০১ নভেম্বর, ২০২১।