সাবেক ছাত্রলীগ নেতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সরকারি কলেজের ৭০/৮০ দশকের ছাত্রনেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সক্রিয় ছাত্রলীগের সৈনিক হিসেবে পরিচিত ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ বাহার পাটওয়ারীর (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না… রাজিউন)। সোমবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মরহুমের ছেলে জানান, আমার বাবা তোফায়েল আহমেদ বাহার পাটওয়ারী দীর্ঘদিন ২টি কিডনি বিকল হয়ে চিকিৎসাধীন ছিলেন। সপ্তাহে ২/৩ বার কিডনি ডায়ালাইসিস করাতে হতো। তিনি সোমবার রাত ৯টার দিকে কুমিল্লার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ পাক যেনো আমার বাবাকে জান্নাতবাসী করেন।
তিনি জানান, আমার বাবা বাংলাদেশ ছাত্রলীগের ৭০/৮০ দশকের কারা নির্যাতিত ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা ছিলেন। তিনি ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ডের সদ্য বিদায়ী ইউপি সদস্য এবং আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ছিলেন।
তিনি আরো জানান, আজ আমার বাবাকে ফরিদগঞ্জ আষ্টা পাটওয়ারী বাড়িতে (মাইঝের বাড়ি) জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ও দাফন সম্পন্ন করা হবে।

১২ এপ্রিল, ২০২২।