সুজাতপুরে আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন


মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজার আঞ্চলিক ইউনিট আওয়ামী লীগ কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকাল ৩টায় সুজাতপুর বাজারস্থ আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লা প্রধানের সভাপতিত্বে এবং ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, কেন্দ্রিয় যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জাকিয়া সুলতানা শেফালী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব হোসেন প্রধান, আওয়ামী লীগ নেতা সফি উদ্দিন, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা মিরাজ খালিদ, জেলা ছাত্রলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রভাষক মেহেদী মাসুদ, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম, ছাত্রলীগ নেতা শাওনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভার দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানের পরিচালনায় সুজাতপুর বাজার আঞ্চলিক ইউনিট আওয়ামী লীগ কমিটি গঠনের লক্ষ্যে প্রার্থী আহ্বান করা হয়। সভাপতি পদে মাইনুদ্দিন সরকার, এসএম জামাল উদ্দিন, ফারুক পাঠান, মোশারফ হোসেন মিয়া, আলমগীর সরকার প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক পদে মো. শাহআলম, মিলাদ বেপারী, এসএম সালাম, মতিউর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নির্বাচিত কোন প্রার্থী নাম ঘোষণা করা হয়নি।