হস্তান্তরযোগ্য দলিল আইন এর ১৩৮ ধারার বিধান মোতাবেক নোটিশ

মো. হানিফ মিজি, পিতা-মৃত মতিউর রহমান মিজি, সাং-দক্ষিণ বালিয়া (মিজি বাড়ি), পো. বাখরপুর, থানা ও জেলা-চাঁদপুর। ————–নোটিশ গ্রহীতা।
প্রেরক:- মো. ওমর ফারুক পাটওয়ারী, পিতা-মৃত আ. হালিম পাটওয়ারী, সাং-চরমথুরা, পো. নয়ারহাট, থানা- ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর।
মাধ্যম:- মো. সাইয়েদুল ইসলাম, অ্যাডভোকেট, জজকোর্ট, চাঁদপুর।
জনাব, নোটিশ দাতার উপদেশ ও পরামর্শ মতে অত্র নোটিশের মাধ্যমে আপনাকে জানানো যাইতেছে যে, ১। আপনি নোটিশ গ্রহীতা আমার মোয়াক্কেলকে নয়ারহাট আদর্শ সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেড, সাং- বাকরপুর, পো. চান্দ্রা বাজার, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর হইতে ব্যবসা করার জন্য ঋণ গ্রহণ করেন। সময়মত ঋণের টাকা পরিশোধ করেন নাই। পরবর্তীতে আমার মোয়াক্কেল মেয়াদান্তে উক্ত লোনের টাকা লভ্যাংশসহ মং- ৯,৮০,০০০/-(নয় লক্ষ আশি হাজার) টাকা পরিশোধের জন্য আপনি নোটিশ গ্রহীতাকে অবগত করিলে আপনি নোটিশ গ্রহীতা বিগত ০৩/০২/২০১৯ইং তারিখে আপনার নামীয় সঞ্চয়ী হিসাব নং-১২১৮ হইতে চেক নং- ০১ত ০১৬৪০০৬, অগ্রণী ব্যাংক লিমিটেড, আলগী বাজার শাখা, চাঁদপুর এর মং- ৯,৮০,০০০/-(নয় লক্ষ আশি হাজার) টাকার একটি চেক প্রদান করেন। নোটিশ গ্রহীতা আমার মোয়াক্কেল চেকটি নগদায়ন করার জন্য বিগত ০৩/০৩/২০১৯ইং তারিখে ব্যাংকে জমা দিলে ‘অপর্যাপ্ত তহবিল (ওহংঁভভরপরবহঃ ঋঁহফ)’ এই মন্তব্যে চেকটি প্রত্যাখ্যাত (উরংযড়হড়ঁৎ) হয়ে ফেরত আসে। ২। আপনি নোটিশ গ্রহীতাকে উক্ত চেক প্রত্যাখ্যাত (উরংযড়হড়ঁৎ) হওয়ার বিষয়টি যথাযথভাবে অবহতি করা স্বত্বেও আপনি বিষয়টির প্রতি কোন গুরুত্ব দেন নাই। আপনি নোটিশ গ্রহীতা উক্ত প্রত্যাখ্যাত চেকের অর্থ নগদ পরিশোধ এবং পরিশোধের কোন ব্যবস্থা গ্রহণ না করিয়া হস্তান্তর যোগ্য দলিল আইন (ঘ.ও.অপঃ) এর ১৩৮ এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ করিয়াছেন। এমতাবস্থায় অত্র নোটিশের মাধ্যমে আপনাকে অনুরোধ করছি যে, অত্র নোটিশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উল্লেখিত ৯,৮০,০০০/-(নয় লক্ষ আশি হাজার) টাকা পরিশোধ পূর্বক প্রত্যাখ্যাত চেকটি ফেরত নিয়া তা বাতিলের ব্যবস্থা করিবেন। অন্যথায় আমার মোয়াক্কেল আপনার বিরুদ্ধে ঘ.ও.অপঃ এর ধারা ১৩৮ এর বিধান মতে উপযুক্ত আদালতে মামলা দায়ের করিবেন এবং তজ্জন্য সৃষ্ট পরিণতির জন্য আপনি দায়ী থাকিবেন।
বিঃ দ্রঃ প্রকাশ থাকে যে, অত্র নোটিশ দাতার পক্ষে ভবিষ্যতে আইনানুগ কার্যক্রম পরিচালনার জন্য অত্র নোটিশের এক কপি আমার সেরেস্তায় সংরক্ষণ করিয়া রাখা হইল।
নোটিশ দাতার পক্ষে- মো. সায়েদুল ইসলাম, অ্যাডভোকেট, জজকোর্ট, চাঁদপুর।