শুধুমাত্র পড়ালেখার মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণতা আসে না
………..মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি
মোহাম্মদ হাবীব উল্যাহ্
শুধুমাত্র পড়ালেখার মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণতা আসেনা। পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতি, বাস্তব ও কর্মমুখী বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচিতে অংশ গ্রহনের মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান লাভ করত পারে। এখানে রয়েছে পরিশ্রম, নিয়ম-শৃঙ্খলা, বিধি-নিষেধ ও জয়-পরাজয়। যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে যোগ্য ও পরিপূর্ণ মানুষ হতে সাহায্য করে।
গত শুক্রবার সকালে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম হাজীগঞ্জে কিশোর খেলোয়াড়দের উদ্দেশে টেলিকনফারেন্সে উপরোক্ত কথাগুলো বলেন। এ দিন তিনি হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন। উদ্বোধনী ম্যাচে বড়কুল পূর্ব ইউনিয়ন একাদশের সাথে ১-০ গোলে জয়লাভ করে হাজীগঞ্জ পৌরসভা একাদশ।
উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যন মির্জা শিউলী পারভিন মিলি, পৌরসভার প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, প্যানেল মেয়র-২ মো. আজাদ হোসেন মজুমদারসহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরবৃন্দ।
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল গণির উপস্থাপনায় খেলা পরিচালনা করেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শরীর চর্চার শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান মিন্টু, উপজেলা বন কর্মকর্তা মো. তাজুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।
এছাড়া রাজারগাঁও ইউপির চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী মিয়া, কালচোঁ উত্তর ইউপির চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, বড়কুল পশ্চিম ইউপির চেয়ারম্যান মনির হোসেন গাজী, সদর ইউপির চেয়ারম্যান আলহাজ সফিকুল ইসলাম মীর, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. হোসাঈনুল আজমসহ অন্যান্য ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩০ মে, ২০২১।
