গণতন্ত্র ছাড়া মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব নয়
—ড. মো. আলমগীর কবির পাটওয়ারী
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে মিলাদ, মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে ড. আলমগীর কবির পাটওয়ারী বলেন, আজ বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী। বন্দী এদেশের গণতন্ত্র। তাই গণতন্ত্রকে মুক্ত করতে হলে, কেন্দ্রিয় নির্দেশনা মোতাবেক রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে হবে। কারণ, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। মানুষ বাক-স্বাধীনতা ফিরে পাবে এবং সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠা লাভ করবে।
তিনি বলেন, সরকার তারেক জিয়াকে ভয় পায়। কারণ তারেক জিয়া দেশে আসলে তাদের ভীত নড়ে উঠবে। তাই তারা ভয়ে তারুণ্যের অহংকার তারেক জিয়াকে দেশে আসতে দেয়না। তারেক জিয়া একদিন বীরের বেশে এদেশে ফিরে আসবে। সেদিন আর বেশি দূরে নয়। তিনি বলেন, বিএনপি এখনো গণমানুষের দল। এখনো যদি নির্বাচন হয় বিএনপি ৭০/৭২ ভাগ আসন পাবে।
পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাসারের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আলহাজ আবু বকর সিদ্দিকের পরিচালানয় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু সুফিয়ান রানা, সাবেক যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া, আব্দুল লতিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন মৃধা, সাবেক যুগ্ম-আহ্বায়ক মনির হোসেন পাটওয়ারী, বিএনপি নেতা খালেদ মিঠু, ছিদ্দিকুর রহমান, পৌর যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির, যুবদল নেতা আবু রায়হান সোহেল, জিসান আহমেদ সিদ্দিকী, ইয়াছির আরাফাত অনিক, জহির আহমেদ জহির, মিজানুর রহমান, আলামিন বাবু, মোবারক মিজি প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা হান্নান তালুকদার, ফরহাদ মামুন, সোহেল কাজী, ইকবাল হোসেন সর্দার, দ্বীন ইসলাম টগর, রোমান মিজি, সাখাওয়াত হোসেন, মোরশেদ, কবির মিজি, ইব্রাহিম মুন্সী, মামুন তালুকদার, রইফুল ইসলাম জিলানী, মাইনুদ্দীন খান, ফয়সাল, নোমান, মেহেদি, ফারুক, মহিনসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
২ সেপ্টেম্বর, ২০২০।
