হাজীগঞ্জে বিবিএস ক্যাবলস্’র জেলা সেলস্ সেন্টারের উদ্বোধন


হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে বিবিএস কেবলস্রে জেলা সেলস্ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকালে মিলাদ, দোয়া ও মোনাজাত এবং দোয়া পরবর্তী ফিতা কেটে সেলস্ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিবিএস ক্যাবল্সের এজিএম মো. মেহেদী হাসান।
হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ কোম্পানীর নিজস্ব শো-রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিএস কেবলস্রে ম্যানেজার মাসুদুল ইসলাম।
ডেপুটি ম্যানেজার লুৎফর রহমানের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিবিএস ক্যাবলস্ সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথির মো. মেহেদী হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সুশীল সাহা, ইমাম হোসেন সিন্টু, আব্দুর রহিম ও ইলেক্ট্রেশিয়ান মো. ফারুক হোসেন।
এ সময় বিবিএস কেবলস্রে কর্মকর্তা, হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।