মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। শনিবার (১১ জুন) দিনব্যাপী তিনি উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও ২টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এর মধ্যে ছালেহ্ আবাদ এম.এন ফাজিল (ডিগ্রি) মাদরাসার চারতলা ভিত বিশিষ্ট তিনতলা একাডেমিক ভবন, বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন, মৈশাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, সুহিলপুর এবিএস ফাযিল মাদরাসা তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধন এবং সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের একডেমিক ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলা নির্মাণ ও মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফলটাই মুখ্য বিষয় নয়। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকা-সহ পাঠক্রম বহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণ এবং অন্য কাজেও দক্ষতা দেখাতে হবে। এর বাইরে আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে। আমাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন হতে হবে।
তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমরা সবাই পরীক্ষার ফলাফলের উপর একটি শিক্ষা প্রতিষ্ঠান কতটা ভালো, তা নির্ধারণ করি। কিন্তু তা ঠিক নয়, আমাদের ফলাফলের পাশাপাশি প্রতিষ্ঠান কতজন ভালো মানুষ ও যোগ্য নাগরিক গড়ে তুলতে পারছে সেটাও গুরুত্বের সাথে দেখা উচিত। যদি আমরা তা করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মে উজ্জল ভবিষ্যত নিশ্চিত হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি জসিম উদ্দিন। এ দিন সকাল ৯টায় ছালেহ্ আবাদ এম.এন ফাযিল (ডিগ্রি) মাদরাসার চারতলা ভিত বিশিষ্ট তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী হাফেজ মো. এমরান হোসেন।
মাদরাসা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, মাদরাসার অধ্যক্ষ মাও. মো. সগীর হোসাইন, শিক্ষার্থী উম্মে হাবীবা।
সকাল সাড়ে ১০টায় বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাবিবুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান ও গীতা পাঠ করেন শিক্ষার্থী বৃষ্টি রানী সরকার।
সাবেক যুবলীগ নেতা নাজমুল আহসান নয়নের উপস্থাপনায় এসময় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম.এ খালেক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ডা. মুকবুল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম আতিকুল্লাহ প্রমুখ।
দুপুর সাড়ে বারোটায় সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলা উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন এসএসসি পরীক্ষার্থী মো. মেহরাজ হোসেন ও গীতা পাঠ করেন শিক্ষার্থী বিথি রানী দাস।
বক্তব্যের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন টিটু, শিক্ষার্থী লিজা আক্তার, ওমর ফারুক। শিক্ষক জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবক সদস্য আমির হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দুপুর দেড়টায় সুহিলপুর এবিএস ফাযিল মাদরাসা তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সমুনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুর হোছাইন। সহকারী অধ্যাপক এস.এম চিশতীর উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা পর্ষদের বিদ্যেৎসাহী সদস্য মাও. সিফাত উল্যাহ্, শিক্ষার্থী মাহফুজা আক্তার ও আফসানা।
উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মো. জোবায়ের আহমেদ। এসময় মাদরাসার সহ-সভাপতি ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরপর মৈশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তাহের, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, মজিবুর রহমান মজিবসহ অন্যান্য ইউপি চেয়ারম্যান।
এসময় বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল ধর, বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ হাসেম হাসু, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, যুবলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১২ জুন, ২০২২।
