মতলব উত্তরে ইয়াবাসহ আটক সাইদুল


মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ১৯ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইদুল গ্রেপ্তার। অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরশেদুল আলমের নেতৃত্বে এসআই নাহিদ হোসেন, এএসআই আবু হানিফের সহায়তায় থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চাঁদপুরকে ৬ মে রাত সাড়ে ১১টায় শিকারীকান্দি গ্রামস্থ শেখ নুরুল হকের বাড়ির সামনে পাসা রাস্তার উপর হতে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
সাইদুলের বিরুদ্ধে মতলব উত্তর থানার মামলা {নং- ০৩ তারিখ- ০৭.০৫.২০১৯ইং। ধারা ২০১৮ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক)} দায়ের করা হয়। তার বিরুদ্ধে পূর্ববর্তী ১টি মাদক মামলা বিচারাধীন আছে বলে জানান ওসি মিজানুর রহমান।