হাজীগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাদের বিক্ষোভ মিছিল

অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের উপর হামলার প্রতিবাদে

হাজীগঞ্জ ব্যুরো
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের উপর হামলা ও তাকে হত্যা চেষ্টার প্রতিবাদে হাজীগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিলটি পশ্চিম বাজারস্থ শহর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভর ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে থেকে বের হয়।
এরপর বিক্ষোভ মিছিলটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাউছিয়া হাইওয়ে চাইনিজ রেস্টুরেন্টের সামনে প্রতিবাদ সভাস্থলে এসে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন শহর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ।
সভায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমানসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ এবং হামলা জড়িতদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ। এ সময় নেতাকর্মীদের প্রতিবাদী স্লোগানে স্লোগানে কম্পিত হয়ে উঠে সভাস্থল।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি রাজন সাহা, সাবেক সহ-সভাপতি শাহরিয়ার তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাফিউল বাসার রুজমন, আবু বকর সিদ্দিক সোহাগ প্রমুখ।
মিছিল ও সভায় সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন যুবলীগ (পশ্চিম) সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক শাহিন মুন্সী, হাটিলা পূর্ব ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, লক্ষিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন লিটন, বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রুবেল গাজী, পৌর ২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মানিক দাস, যুবলীগ নেতা সুলতান মিয়া।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সহ-সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু ইউছুফ, সাংগঠনিক সম্পাদক আরমান কাউছার, শাহদাত হোসেন, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগ নেতা যোবায়েদ কাশেম, সজিব ওয়াজেদ জয় পরিষদের পৌর সাধারণ সম্পাদক স্বাধীন, ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা শাহেদ, সাকিব, রনি, হিমন, লিসান, শাহিদসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের সাবেক এবং বর্তমান ছাত্রলীগের কয়েক শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ফরিদগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমানসহ দলীয় নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করা হয়। এতে অ্যাড. জাহিদুল ইসলাম রোমানসহ বহু নেতাকর্মী গুরুতর আহত হয়।