উপজেলা আ.লীগ ও উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটিসহ দলীয় অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া-
মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলায় নিহত শহীদদের স্মরণে অনুষ্ঠিত এই শোকসভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
রাজারগাঁও ইউপির চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী মিয়ার সভাপতিত্বে এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজি জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় নেতৃবৃন্দ ২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় হত্যাকাণ্ডে নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় নিহত বেগম আইভি রহমানসহ ২৪ জন শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সহকারী ইমাম মুফতি মো. এনামুল হক নাসিরাবাদী।
এর আগে প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেন, ২১ আগস্ট রাজনীতির ইতিহাসের আরেকটি রক্তাক্ত ও কলঙ্কিত অধ্যায়। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে যেভাবে জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করে আওয়ামী লীগ ও বাংলাদেশকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা করা হয়েছিল, ঠিক ২১ আগস্টেও একই উদ্দেশ্য ছিল খুনি চক্রের। যা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে নৃশংস ও নিকৃষ্টতম অধ্যায়। ওইদিন আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনা প্রানে বেঁচে যান।
তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের আরো সতর্ক ও সচেতন এবং দায়িত্বশীল হতে হবে। কারন, মুখোশধারীরা দলের পদ-পদবী ব্যবহার করে দলকে ক্ষতিগ্রস্ত করার সুযোগ খুঁজবে। তাই সবাইকে গঠনতন্ত্র অনুসারে এবং শৃঙ্খলা মেনে সংগঠনকে আরো বেশি শক্তিশালী করতে হবে। সংগঠন শক্তিশালী হলে বঙ্গবন্ধু কন্যার হাত শক্তিশালী হবে, আর নেত্রীর হাত শক্তিশালী হলেই বাংলাদেশ শক্তিশালী হবে।
বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের পরিচালনায় শোকসভায় আরো বক্তব্য রাখেন কালচোঁ উত্তর ইউপির চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাকির হোসেন মিয়াজী, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, কালচোঁ দক্ষিণ ইউনিয়নের উন্নয়ন সমন্বয়ক কমিটির আহবায়ক রোটা. এস.এম মানিক।
বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, হাজীগঞ্জ সদর ইউনিয়ন (পূর্ব) যুবলীগের সাধারণ সম্পাদক ইউছুফ প্রধানীয়া সুমন, বড়কুল পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রোটা. আবু জাফর মুন্সী।
এ সময় হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ, বড়কুল পশ্চিম ইউপির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী, হাটিলা পূর্ব ইউপির চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল, গন্ধর্ব্যপুর উত্তর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম, দ্বাদশগ্রাম ইউপির চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল, মুক্তিযোদ্ধা আব্দুর রব খোকন বিএসসিসহ মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটি, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২২ আগস্ট, ২০২১।
