হাজীগঞ্জ ডিগ্রি কলেজে মিলাদ, দোয়া ও বিদায়

২০১৭ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার্থীদের

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ) পরীক্ষার্থীদের মিলাদ, দোয়া ও বিদায় সম্পন্ন হয়েছে। কলেজ অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদের সভাপতিত্বে গতকাল শনিবার দুপুরে কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে এ মিলাদ, দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মাও. আবু ইউনুস।
এর আগে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজর উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্, পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মো. বিল্লাল হোসেন ও মো. মজিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি মোরশেদ আহমেদ মজুমদার ও মো. সেলিম। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক মোখলেছুর রহমান, নাজমা আক্তার ও মো. সেলিম মিয়া। কলেজের ভূমিদাতাদের মধ্যে বক্তব্য রাখেন ফজলুল হক মজুমদার।
রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাকছুদুর রহমানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. আরিফ হোসেন আলম, ফয়সল হোসেন ও নিলয় চন্দ্র আইচ। অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. মাহিনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন শিক্ষার্থী ফাহিম মুনতাসির।
অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য মো. জামাল হোসেনসহ অন্যান্য শিক্ষক, জাতীয় ও স্থানীয় পত্রিকার সংবাদকর্মীবৃন্দ, বিদায়ী পরীক্ষার্থী, অভিভাবক ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।