হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনকে ফুলেল শুভেচ্ছা

স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়ে শপথ গ্রহণের মাধ্যমে পৌরসভার দায়িত্বভার গ্রহণ করায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পৌরসভাধীন স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও শিক্ষকরা। গত রোববার (২১ মার্চ) দুপুরে পৌরসভা কার্যালয়ে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
এদিন দুপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মহিউদ্দিন মো. নাজমুস শাহাদাতের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজি মো. কবির হোসেন কাজী উপস্থিত ছিলেন। শুভেচ্ছা প্রদানকালে বিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনকে অবহিত করেন পরিচালনা পর্ষদের সদস্যরা। এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পাশে থাকার কথা বলেন পৌর মেয়র।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য খন্দকার মো. আবুল হাশেম, মো. শহীদুল ইসলাম, পিটিআই কমিটির সভাপতি জহির আহমেদ জহির ও সহ-সভাপতি মোহাম্মদ হাবীব উল্যাহ্।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামালের সার্বিক ব্যবস্থাপনায় শুভেচ্ছা প্রদানকালে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক রৌশনারা খানম, জাহানারা বেগম, রুপালী রানী ঘোষ ও মরিয়ম আক্তার।
২৩ মার্চ, ২০২১।