হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ও বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের (ছাত্র-ছাত্রী) নবীনবরণ ও ক্লাস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার স্ব-স্ব কলেজের হলরুমে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের এ নবীণবরণ ও ক্লাস কার্যক্রমের উদ্বোধন করা হয়।
হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ
হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের দু’পর্বে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপরে কলেজের হলরুমে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষকবৃন্দ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল চন্দ্র সাহার সভাপতিত্বে দুটি পর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন অধ্যাপক শাহজামাল ও ফাতেমা আক্তার, সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, হারুন অর রশিদ, ফারুক আহম্মেদ, মোবারক হোসেন ও মোহাম্মদ হাবীব উল্যাহ।
আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক স্বপন কুমার মজুমদার, সুভাষ চন্দ্র আইচ, আবু সাহেল মো. বদরোদদোজা, খন্দকার আফজাল হোসেন, বেনজির আহমেদ, হারুন অর রশিদ, রাশেদ গাজী, মজিবুর রহমান, মুক্তার আহমেদ, মিজানুর রহমান, কামরুল হাসান মিল্টন, মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক কানিজ ফারহানা, শ্যামল সাহা প্রমুখ।
প্রভাষক জাহিদ হাসান ও মো. মহসিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সহকারী অধ্যাপক মো. হাফিজ উল্যাহ্, গীতা পাঠ করেন সহকারী অধ্যাপক সুবাস চন্দ্র আইচ। এরপর উপস্থিতির সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় অতিথিবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অধ্যয়নরত ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
হাজীগঞ্জ ডিগ্রি কলেজ
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র-শিক্ষক মিলনাতয়নে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতি করেন অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা। গীতা পাঠ করেন শিক্ষার্থী অর্পিতা সাহা এবং উপস্থিতির সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী ফাহিম মুনতাসির।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্, পরিচালনা পর্ষদের হিতৈষি সদস্য সালাউদ্দিন ফারুক মামুন, বিদ্যোৎসাহী সদস্য শাহজামাল, অভিভাবক সদস্য বিল্লাল হোসেন, মো. মজিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি ও নবীণ বরণ অনুষ্ঠানের আহবায়ক মোরশেদ আহমদ মজুমদার, শিক্ষক প্রতিনিধি মো. সেলিম।
শিক্ষক প্রতিনিধি তৌহিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ মাকছুদুর রহমান, শ্রীকৃষ্ণ দে, বিলকিছ আরা বেগম, প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে ডা. বেলাল হোসাইন ও ডা. সুলতানা ফেরদৌস, অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে নাজিম উদ্দিন, পলি রানী মজুমদার ও তাছমি আহমেদ এবং নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শামসুন্নাহার তিন্নি ও সাদিয়া আফরোজ।
বক্তব্য শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক আনম মফিজুর রহমান। এ সময় অতিথিবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অধ্যয়নরত ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ
বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপরে কলেজের মাঠে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দীন ও ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদসহ শিক্ষকৃবন্দ।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসেন লিটনের পরিচালনায় নবীনবরণ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সমির লাল দত্ত, হাজীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলহাজ সফিকুল ইসলাম মীর, সদর উপজেলার রামপুর ইউপির চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য দেলোয়ার হোসেন মুন্সি ও ফেরদৌস মজুমদার। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন তপন কুমার পাল, মাসুমা আকতার, নুরজাহান আকতার, অর্পিতা বর্ধন, শায়েলা নাসরিন, কাজী নাছির, এস এম লিয়াকত, তাজুল ইসলাম ও রাশেদুল ইসলাম, অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে যোবায়ের আহমেদ কাশেম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রভাষক নূর মোহাম্মদ এবং গীতা পাঠ করেন সহকারী অধ্যাপক অনাথ বন্ধু অধিকারী। এ সময় অতিথিবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অধ্যয়নরত ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
২ জুলাই, ২০১৯।



