ফরিদগঞ্জে জেলেদের উপকরণ বিতরণ

মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায়

ফরিদগঞ্জ ব্যুরো
বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্যজীবীদের প্রশিক্ষণপূর্বক বিকল্প আয়বর্ধক উপকরণ হিসেবে ফরিদগঞ্জে জেলেদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের কার্যালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী বক্তব্য রাখেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান জি এস তছলিম আহম্মেদ, মহিলা ভাইস-চেয়ারম্যান মাজুদা বেগম এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রশিক্ষিত জেলেদের মাঝে বিকল্প উপকরণ হিসেবে ছাগল বিতরণ করা হয়।