কচুয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১


আহসান হাবীব সুমন
কচুয়ায় শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক ইউছুফকে আটক করেছে পুলিশ। গত সোমবার কচুয়া উপজেলার উজানী গ্রামের সরকারি হালটে বসবাসকারী পাস¦বর্তী চান্দিনা উপজেলার কৈইকরই গ্রামের আমির হোসেনের ছেলে একই বাড়িতে বসবাসকারি দ্বিতীয় শ্রেণিতে পড়–য়া শিশুকে টাকা দিবে বলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
ঘটানাটি জানাজানি হলে স্থানীয়রা ধর্ষক ইউসুফকে আটক করে কচুয়া থানায় খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গতকাল মঙ্গলবার শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দিয়ে ইউসুফকে চাদপুর জেলহাজতে পাঠানো হয়।