আহসান হাবীব সুমন
পুষ্টি সমৃদ্ধ খাবার, মা ও শিশুদের স্বাস্থ্য পরিচর্যার মাধ্যমে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু কমিয়ে আনার লক্ষ্যে কচুয়ায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ৪শ’ ৫০ জন ল্যাকটেটিং কর্মজীবী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান, পুষ্টিকর নাস্তা, সাবান ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার প্রমুখ।
