কচুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন

 

আহসান হাবীব সুমন
কচুয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) কচুয়া পৌরসভায় কার্যালয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক ১শ’ ১০ জন কৃষকের মাঝে সরিষা, ভূট্টা, ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র ও কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন।
এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা টিটু, কাউন্সিলর শরীফুল ইসলাম, আমিনুল ইসলাম, পৌরসভা প্রধান অফিস সহকারী নাছির আলম নসু প্রমুখ।
০৬ ডিসেম্বর, ২০২০।