কচুয়ায় ছাত্রলীগের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ইউনিয়ন আহ্বায়ক কমিটি সংশোধনের দাবিতে

কচুয়া ব্যুরো
কচুয়া উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি সংশোধন করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জানুয়ারি) তেতৈয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটির একাংশ ও পদবঞ্চিত ত্যাগী, তৃণমূল ছাত্রলীগের নেতাকর্মীর যৌথ উদ্যোগ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তরা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগ সে কমিটিতে কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি অর্থের বিনিমিয় ছাত্রলীগের গঠনতন্ত্র বহির্বূত রাজাকারের নাতী, অছাত্র ও বিএনপি-জামায়াত পরিবারের লোকজনকে কচুয়া উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান দেয়ায় আমরা ১৩ জন এ কমিটি থেকে পদত্যাগ করেছি এবং কেন্দ্রিয় ছাত্রলীগ, চাঁদপুর জেলা ছাত্রলীগ ও কচুয়া উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানাচ্ছি অতি শ্রীঘ্রই আহ্বায়ক কমিটি সংশোধন করার জন্য।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক আবু সালেহ টিটু, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন শিমুল, জোবায়ের উদ্দিন সবুজ, সদস্য আশেক এলাহি, জীলানী মজুমদার, রাইহান, জোবায়ের হোসেন রুবেল, সঞ্জিত দাস, নিপু মোল্লা, রাকিব হোসেন প্রমুখ।
ছাত্রলীগের নেতাকর্মীরা মানববন্ধন শেষে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
৩ জানুয়ারি, ২০২১।