কচুয়ায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আহসান হাবীব সুমন
কচুয়ায় কর্মহীন হয়ে পরা অতিদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুন) বেসরকারি সংস্থা কচুয়া সমন্বিত উন্নয়ন প্রকল্পের (কেআইডিপি) উদ্যোগে কচুয়া পৌরসভার কার্যালয় প্রাঙ্গনে ৮৫ অতিদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, লবণ, তেল ও আলু বিতরণ করেন কেআইডিপির চাঁদপুর জেলা মাঠ সমন্বয়কারী মো. আলাউদ্দিন।
এ সময় কচুয়া শাখার মাঠ সমন্বয়কারী সৈয়দ আহমেদসহ উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

০১ জুলাই, ২০২১।