কচুয়া ব্যুরো
কচুয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানী। সোমবার (২২ আগস্ট) দোয়াটি থেকে দহুলিয়া গ্রামের প্রায় দেড় কিলোমিটার গ্যাস সংযোগ মোবাইল কোর্টের মাধ্যমে বিচ্ছিন্ন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন।
এসময় কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশনের উপ-মহাব্যবস্থাপক শাহানুর আলম, সগীর আহমেদ, ব্যবস্থাপক বেলায়েত হোসেন ও মো. জসিম উদ্দিন আহমেদ, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
২৩ আগস্ট, ২০২২।
