
আহসান হাবীব সুমন
কচুয়া উপজেলার তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১ তলা নতুন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর ও নতুন ভবনের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আ. রব মোল্লার সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আবুল কালামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম পাটওয়ারী বিএসসি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, জেলা পরিষদের সদস্য সালাউদ্দীন ভূঁইয়া, ইউপি চেয়াম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্চল খান, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, সাবেক ছাত্রলীগ নেতা আহসান হাবীব প্রাঞ্জল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক দিলীপ চন্দ্র চক্রবর্তী, আ. মান্নান, তপন চন্দ্র সরকার, নাজমা আক্তার, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হালিম মেম্বার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার, যুগ্ম-আহ্বায়ক ইব্রাহীম মাস্টার নিলয়, সোহেল মিয়াজী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী রাকিবুল ইসলাম রিসাদসহ আরো অনেকে।
০২ অক্টোবর, ২০১৯।
