কচুয়া ব্যুরো
কচুয়ায় পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নাজমুল আলম স্বপনের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
হয়েছে। গত বৃহস্পতিবার দিনব্যাপী ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি এটিএম আবুল হাসানাত মাস্টারের সভাপতিত্বে ও পৌর যুবলীগ নেতা আবুল কাশেম গাজী পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো.আইয়ুব আলী পাটওয়ারী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি মো. নাজমুল আলম স্বপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ও কচুয়ার কৃতী সন্তান জিএম আতিকুর রহমান,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন, সদস্য অ্যাড.শাহ আলম ইকবাল, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আকতার হোসেন সোহেল ভূইঁয়া, কড়ইয়া ইউপি চেয়ারম্যান মো. আহসান হাবিব জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম সদাগর, সাধারণ সম্পাদক মো.আবু বকর মিয়াজী, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাসুদ মিয়াজী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ জালাল প্রধান জালাল, আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী এনামুল হক শামীম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সোহাগ উদ্দিন, শুভজিৎ দাস, মো.সাকিল মুন্সি প্রমুখ।
এসময় পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১১ ফেব্রুয়ারি, ২০২১।
