কচুয়ায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ


কচুয়া ব্যুরো
নারীদের দক্ষতা বৃদ্ধি ও শোভন সুযোগ সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা ২০৩০ অর্জনের প্রত্যয়ে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন কচুয়া শাখার উদ্দেগে স্বদেশ উন্নয়ন সংগঠনের বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার কচুয়া বাজারে করিম উদ্দিন প্লাজার ৪তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জাফরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামছুদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর কচুয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক, কচুয়া কণ্ঠ ফাউন্ডেশনের সচিব সাইফুল ইসলাম প্রমুখ।