হাজীগঞ্জে প্রথম দিনে অনুপস্থিত ১২৮ জন

হাজীগঞ্জ ব্যুরো :
সারা দেশের মতো গতকাল বৃহস্পতিবার হাজীগঞ্জে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে ৮হাজার ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৭হাজার ৯শ’ ১ জন। অনুপস্থিত ছিলো ১২৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৫৫ জন ছাত্র ও ৭৭ জন ছাত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ৭ টি জেএসসি কেন্দ্রে ৬,২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৬,১৭৩ জন। অনুপস্থিত ছিলো ৭৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে ২৪ জন ছাত্র ও ৫৩ জন ছাত্রী।
৩ টি জেডিসি কেন্দ্রে ১,৪৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১,৪১৫ জন। অনুপস্থিত ছিলো ৪৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ২০ জন ছাত্র ও ২৪ জন ছাত্রী। অপরদিকে ১ টি ভোকেশনাল কেন্দ্রে ৩২০ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩১১ জন। অনুপস্থিত ছিলো ৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৭ জন ছাত্র ও ২ জন ছাত্রী।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-সচিব (প্রশাসন) এ.কে.এম সাহাব উদ্দিন, সহকারী সচিব আ. হালিম মাহমুদ, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখি বড়–য়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরীসহ পরীক্ষা ভিজিলেন্স টিমের সদস্যবৃন্দ।