কচুয়া ব্যুরো
কচুয়ায় ৪৫ পিচ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকাসহ শরীফ হোসেন (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে সাচার পুলিশ ফাঁড়ির এসআই মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলার আতিশ্বর গ্রামের হাজীবাড়ি থেকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে হাতে-নাতে গ্রেফতার করে। সে একই উপজেলার ভাটিছিনিয়া গ্রামের কাশেম আলীর ছেলে।
কচুয়া উপজেলার সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বলেন, আটক শরীফ এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইয়ারা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
