
আহসান হাবীব সুমন
কচুয়া উপজেলার গ্রামীণ সড়কে কাজের অনিয়মে দুর্নীতি দমন কমিশনের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ নির্মাণাধীন সড়কটি পরিদর্শন করছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ ঠিকাদার মেসার্স এ্যপোলো ইঞ্জিনিয়ার এন্ড কনস্টাকশনের নির্মাণাধীন কচুয়া-কাশিমপুর সড়কের মনপুরা গ্রামের ৪ কিলোমিটার কাচা রাস্তা পাকাকরণের সড়কের কাজের মানের বিষয়ে এলাকার জনগণ ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলেন।
কচুয়া-কাশিমপুর সড়কের মনপুরা গ্রামের ৪ কিলোমিটার কাচা রাস্তা পাকাকরণকালে দুই দিনের মাথায় পিচঢালাই রাস্তা কার্পেটের মত উঠে যাওয়ার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর দুর্নীতি দমন কমিশনের অভিযোগের প্রেক্ষিতে চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশেক্রমে উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ সরেজমিনে গিয়ে পরিদর্শন করে তদন্ত করেন।
পরিদর্শনকালে স্থানীয়রা জানান, সম্প্রতি সড়কের কাচা রাস্তা পাকাকরণের নানা অনিয়ম ও নি¤œমানের উপকরণ দিয়ে কাজ করায়, কাচা রাস্তা পাকাকরণকালে দু’দিনের মাথায় পিচ ঢালাই রাস্তা কার্পেটের মত উঠে যাওয়ার ফলে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরে হস্তক্ষেপে চাঁদপুর জেলা নির্বাহী প্রকৌশলীর তদারকিতে ঠিকাদার ভালভাবে রাস্তার কাজটি সম্পন্ন করে জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন, ঠিকাদারের পক্ষে আ. মুমিন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, ইউপি সদস্য ওবায়েদুল হক, সমাজসেবক জহিরুল ইসলামসহ স্থানীয় জনগণ।
২৫ জুলাই, ২০১৯।
