মো. আবরার হোসাইন
কচুয়ায় সমাপনী পরীক্ষায় নকলে সহযোগিতা করায় দুই শিক্ষিকাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত ও ৬ জনকে পরির্বতন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সমাপনী পরীক্ষা চলাকালে কচুয়া উপজেলার মনোহপুর কেন্দ্রে পরীক্ষার্থীদের নকল দিয়ে সহযোগিতার অপরাধে দুই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন।
বরখাস্তরা হলেন- তালতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামিমা আক্তার ও করইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রাশেদা আক্তার।
এছাড়া পরির্বতন করা ৬ জন হলেন- উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা) সুভাষ চন্দ্র সরকার, কেন্দ্র সচিব মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, হল সুপার চাঙ্গিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল আলম, সহকারি হল সুপার ধামালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনসহ আরো দুই কক্ষ পরিদর্শক।
