জেলা তথ্য অফিসের আয়োজনে
কচুয়া ব্যুরো
সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তীকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার অঙ্গীকার ভিশন ২০৪১ বাস্তবায়নে নারী সমাবেশ ও মাদক, বাল্য বিয়ে, নারী নির্যাতন প্রতিরোধে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।
গতকাল বুধবার কচুয়া উপজেলার কোমরকাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এএইচএম শাহরিয়ার রসূল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রানী চক্রবর্তী, প্রধান শিক্ষক নিরঞ্জন চন্দ্র ভৌমিক, এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল আলম স্বপন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, উপজেলা মৎস্যজীবী লীগের উপদেষ্টা মো. জসীমউদ্দীন ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন কোমরকাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল খায়ের। এসময় অনুষ্ঠানে কোমরকাশা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার তৃণমূল নারীরা উপস্থিত ছিলেন।
