কচুয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেবা সপ্তাহ উদযাপন

কচুয়া ব্যুরো
জাতীয় ও সিভিল ডিফেন্সের পতাকা উত্তোলন, মহড়া ও সচেতনতামূলক আলোচনা সভার মধ্যে দিয়ে কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেবা সপ্তাহ উদযাপিত হয়েছে। গতকাল বুধবার সকালে কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে পতাকা উত্তোলন ও সেবা সপ্তাহ উদ্বোধন শেষে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা নবাগত যোগদানকৃত নির্বাহী অফিসার দীপায়ন দাস শূভ।
স্টেশন অফিসার ইয়াছিন প্রধানীয়ার সভাপতিত্বে ও ফায়ারম্যান আনোয়ার হোসেনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ ওয়ালি উল্যাহ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের কচুয়া প্রতিনিধি আলমগীর তালুকদার ও সাংবাদিক জিসান আহমেদ নান্নু।
এসময় এশিয়ান টিভির কচুয়া প্রতিনিধি আহসান হাবীব সুমন, কচুয়া বিশ্বরোড বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি জসিম উদ্দিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।