আহসান হাবীব সুমন
সক্ষম দম্পতি, গর্ভবতী মা ও শিশু স্বাস্থ্য এবং কিশোরীদের স্বাস্থ্য সেবা বিষয়ে কচুয়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলার কড়ইয়া ইউনিয়নের কহলথুড়ি প্রধানিয়া বাড়িতে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
পরিবার কল্যাণ সহকারী জাহানারা বেগমের সভাপ্রধানে উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. নাছিম আহমেদ, পরিবার-পরিকল্পনা পরিদর্শিক সমীর চন্দ্র রায় প্রমুখ।
উঠান বৈঠকে বক্তারা পরিবার-পরিকল্পনা বিভাগের বিভিন্ন সেবা, সক্ষম দম্পতিদের বিভিন্ন পদ্ধতি, গর্ভকালীন মায়েদের স্বাস্থ্য সেবা ও সন্তান প্রসবের সময় করণীয় এবং কিশোরীদের বিভিন্ন বিষয়ে করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন।
এ সময় ঐ গ্রামের সক্ষম দম্পতি, গর্ভবতী মা ও কিশোরীরা উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।
