কচুয়ায় বঙ্গবন্ধু পরিষদের আলোচনা ও পরিচিতি সভা

কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদ আহবায়ক কমিটির উদ্যোগে আলোচনা ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কচুয়া মডেল আবাসন এলাকায় আহ্বায়ক মো. কাউছার মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা আপডেট ডেন্টাল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. সামছুদ্দোহা মজুমদার নিজাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের রেজিস্টার কাম সচিব ডা. মো. জাহাঙ্গীর আলম, সংগঠনের সদস্য হান্নান মানিক, সৈয়দ আব্দুল জব্বার বাহার, আক্তার হোসেন রানা, জাফরুল হাসান খোকন ও অ্যাড. ছিদ্দিকুর রহমান বাবুল।
বক্তব্য রাখেন সদস্য কামাল পাশা কাজল, জাকির হোসেন চৌধুরী শিশির, আতাউর রহমান মিঠু, মো. সামছুল আলম, ডা. আলী আকবর, ডা. আব্দুল মালেক, ইসমাইল ফরাজী, ডা. দিদারুল ইসলাম প্রমুখ।