হাজীগঞ্জে দাখিলে জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন

হাজেরা আলী ও আলী আহমেদ দাখিল মাদারাসায় শতভাগ পাস

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন। এ বছর উপজেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১১৫৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৯৪২ জন। অকৃতকার্য হয়েছে ১২২ জন। পাসের হার শতকরা ৮১.৬৩। যার মধ্যে জিপিএ-৫ (এ+) পেয়েছে ৩৮, এ ২৯০, এ মাইনাস ২৫০, বি ২১৭, সি ১৪৫ এবং ডি গ্রেড পেয়েছে ২ জন পরীক্ষার্থী।
শতভাগ পাস করার গৌরব অর্জন করেছে হাজেরা আলী ক্যাডেট মাদরাসা এবং আলী আহমেদ ইসলামিয়া একাডেমিক দাখিল মাদরাসা। হাজেরা আলী ক্যাডেট দাখিল মাদরাসার ৩৫ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ ২১, এ মাইনাস ১১ এবং বি গ্রেড পেয়েছে ২ জন। আলী আহমেদ ইসলামিয়া একাডেমিক দাখিল মাদরাসার ২১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ ৭, এ মাইনাস ১১ এবং বি গ্রেড পেয়েছে ২ জন।
অপরদিকে জিপিএ-৫ এর দিক থেকে উপজেলায় সেরা নওহাটা ফাজিল মাদরাসা। এ প্রতিষ্ঠান থেকে ৮০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৭৭ জন। অকৃতকার্য হয়েছে ৩ জন। পাসের হার শতকরা ৯৬.২৫। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ জন, এ ৪৭, এ মাইনাস ১০, বি ৭ ও সি গ্রেড পেয়েছে ৩ জন পরীক্ষার্থী।
দ্বিতীয় হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসা। এ প্রতিষ্ঠান থেকে ৭০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৬৭। অকৃতকার্য হয়েছে ৩ জন। পাসের হার শতকরা ৯৫.১৭। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ জন, এ ২৪, এ মাইনাস ২১, বি ৯ ও সি গ্রেড পেয়েছে ৫৬ জন পরীক্ষার্থী।