কচুয়া ক্যামব্রিয়ান স্কুলে অভিভাবক সমাবেশ

কচুয়া ব্যুরো
কচুয়া পৌরসভায় অবস্থিত ক্যামব্রিয়ান স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিদ্যালয় মিলানায়তনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষার্থীদের দোয়া এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইদুর রহমান।
বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম, ইউআরসি’র ইন্সট্রাক্টর তারেক নাথ মল্লিক, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, অভিভাবক বিধান চন্দ্র সরকার, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অমিত মল্লিক, অষ্টম শ্রেণির শিক্ষার্থী জিয়াউল হক।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নিশ্চিন্তপুর মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাও. নুরুজ্জামান।