ছেংগারচর পৌরসভার ১৩ কেন্দ্রে একযোগে নৌকার মিছিল

মতলব উত্তর ব্যুরো
চাঁদপুর-২ আসনের মহাজোটের প্রার্থী আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুলের নৌকার পক্ষে মিছিল করেছে ছেংগারচর পৌরসভার ১৩টি ভোট কেন্দ্রের স্থানীয় নেতাকর্মীরা।
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১৩টি ভোট কেন্দ্রের স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে মিছিল বের করা হয়। মিছিল স্ব-স্ব কেন্দ্রের প্রত্যেক গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড কেন্দ্রের মিছিলের নেতৃত্বে দেন কাউন্সিলর শাহাদাৎ হোসেন ঢালী খোকন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, পৌর কৃষক লীগের সভাপতি মনজুর খাঁন, আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া, আব্দুল মালেক খান, শরীফ দর্জি, যুবলীগ নেতা ওমর খান, ছেংগারচর ডিগ্রি কলেজে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনে প্রমুখ।