কচুয়া ব্যুরো
কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দাতা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক রোস্তম আলী মিয়ার ১০তম মৃত্যুবার্ষিকী আজ ৪ ডিসেম্বর। এ উপলক্ষে আগামি শুক্রবার সকালে মরহুমের নামে প্রতিষ্ঠিত পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে কলেজের অধ্যক্ষ মো. বিল্লাল মোল্লা জানিয়েছেন।
এতে মরহুমের শুভাকাক্সক্ষী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীকে যোগদান করতে তার ছেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান ড. সেলিম মাহমুদ বিশেষভাবে অনুরোধ করেছেন।
